September 16, 2026, 3:41 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ পিস ও ১০ পিস ইয়াবাসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ মে) দুপুরে ও বিকেলে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​পুলিশ জানায়, শনিবার দুপুর ০১:৫০ ঘটিকার সময় কচুয়া সদর ইউনিয়নের বারুইখালী চৌরস্তার মোড় থেকে মোঃ আল-আমীন হাওলাদার (২৫) নামক এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আল-আমীন গিমটাকাঠি গ্রামের মোঃ শাজাহান হাওলাদারের ছেলে। এই ঘটনায় কচুয়া থানায় একটি মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।

​একই দিন বিকেল ০৪:৫০ ঘটিকার সময় কচুয়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।

নওশের আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তিনজনকে আটক করা হয়। তারা হলেন
​মোঃ বাদল খান (৩৩), পিতা- হায়দার খান (গিমটাকাঠি)
​মাসুম বেপারী (২৬), পিতা- মঙ্গল বেপারী (কচুয়া সদর)
​মোঃ আরিফ হোসেন (২২), পিতা- সহিদ শিকদার (গিমটাকাঠি)

আটকদের নিকট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে কচুয়া থানায় মামলা নং-০৭ দায়ের করা হয়েছে।
​​

কচুয়া থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ