September 16, 2026, 4:31 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

শ্যামনগরে পশু চিকিৎসক অনিমেষ অপহরন হয়েছেন, ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবী

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পশু চিকিৎসক অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বোশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যর পুত্র। তিনি দীর্ঘ বছর যাবৎ এলাকায় পশু চিকিৎসক হিসাবে বেশ পরিচিত।

অনিমেষের পারিবারিক সূত্রে জানা যায় , ০২ মে সকালে প্রতিদিনের ন্যায় পশু চিকিৎসার কাজে বাড়ী হতে বাহির হন। সারাদিন অতিবাহিত হওয়ার পরেও তিনি বাড়ীতে ফিরেননি এবং তার ব্যবহৃত মোবাইল নং টি বন্দ ছিল।

রাত ৮টার দিকে অনিমেষের ব্যবহৃত মোবাইল হতে তার স্ত্রীর মোবাইল নং কল আসে। রিসিভ করতেই অজ্ঞাত পরিচয়ে অনিমেষ তাদের নিকট জিম্মি বলে জানায় এবং মুক্তিপন হিসাবে ২০ লক্ষ টাকা দাবী করে।

এ ঘটনায় পরিবারটি এখন দিশেহারা ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন , পশু চিকিৎসক অনিমেষ নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযান অব্যহত আছে। পুলিশের একটি টিম নিয়মিত কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনও কাজ করছে।

অনিমেষের পরিবার প্রশাসনের জরুরী হস্তক্ষেপসহ তাকে সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ