September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

‎রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে এবং যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি’র সার্বিক সহযোগিতায় তালা উপজেলার পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট সমাধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র সিআরএ রিতা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস।

‎অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও রূপালী পরিচালক মো. শফিকুল ইসলাম, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি এসএম মারুফুল ইসলাম ও তালা উপজেলার সিএসও এর সভাপতি শাহনাজ পারভীন প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন, রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব) এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধর।

‎সভায় বক্তারা বলেন, তালা উপজেলার পরিচ্ছন্নতা কর্মীরা আর্থ-সামাজিক ও আত্মপরিচয়ের মানবিক সঙ্কটে আছেন। তাদের এই সংকট নিরসনে সচেতনতা বৃদ্ধির সাথে পরিচয় পত্র প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধায় তাদের অগ্রাধিকার দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ