September 17, 2026, 8:09 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাট উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২১ এপ্রিল) সকালে শহরের উদয়ন বাংলাদেশ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা,ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম । আলোচনায় সভায় বক্তারা বলেন, ইউনিয়ন নারী নির্যাতন প্রতিরোধ কমিটিতে উপজেলা নাগরিক কমিটি থেকে ২জন সদস্যকে নির্বাচিত করা হয়। ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম ও লাভলী মন্ডল। ওয়ার্ড পর্যায়ে সমস্যা চিহ্নিত করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে এবং ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়ন করা হবে । যাতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সরকারি সেবা পেতে সহজ হয়। উপজেলা কমিটির মাধ্যমে উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের অধিকার, স্বচ্ছতা ও অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা আরও জানান, নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করতে বাগেরহাট সদর উপজেলার নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নিরলশ কাজ করে যাবে। এসময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও নাগরিক কমিটির সদস্য এস এম রাজ, নাগরিক কমিটির সহ-সভাপতি লেখনা আক্তার ও সাধারণ সম্পাদক নাদিরা আকরাম, নওশিন আরা দিপনু, নাজমা বেগম, মহুয়া সুলতানা রিমা, ফিরোজ হাওলাদার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপী নাথ সাহা নাগরিক কমিটির সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ