July 26, 2026, 5:37 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

খুলনায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

জেলার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল।

উদ্ধার হওয়া রিপন মাখাল পৌর সভার ৭ নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের পুত্র। তার গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।

রিপনের পিতা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সেলুনের ঘর আছে। এ ঘর বাধাকে কেন্দ্র করে রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও তার শশুর আগষ্টিন সরকারের কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্ধেহ প্রকাশ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরাপদ সরকার জানান, উদ্ধারকৃত রিপন এখন সুস্থ আছেন। তবে, তার জ্ঞান ফিরতে সময় লাগবে।

পাইকগাছা থানার ডিউটি অফিসার এস আই রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনা উদঘাটন করতে তদন্ত শুরু করেছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা তাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে- তা উদঘাটন করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ