September 17, 2026, 8:10 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

আধুনিক রাষ্ট্র গঠনে বাগেরহাটে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বাগেরহাট জেলা সভাপতি তালুকদার বকতিয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন।
এ সময় আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট উপজেলা সভাপতি এনামুল মোড়ল ও রামপাল উপজেলা সভাপতি আবু মুসা।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। পৃথিবী আজ গভীর সংকটে নিমজ্জিত। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো পবিত্র ইসলামের তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।

তাঁরা আরও বলেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থাগুলো নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তাই মানবতার মুক্তির জন্য তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ