September 17, 2026, 8:10 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

তালা প্রতিনিধি

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়- প্রতিবাদ্য স্লোগানকে সামনে রেখে নানান আয়োজনে সাতক্ষীরার তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় তালা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে এক শোভাযাত্রা উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায়- তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমবায় পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানার ওসি (তদন্ত) মো, সাখাওয়াত হেসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমবায়ী সাংবাদিক গাজী জাহিদুর রহমান, মুসলিমা খাতুন ও মুসফিকুজ্জামান ইমন ও বৈষম্য বিরোধি আন্দোলনের প্রতিনিধি রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

সভা শেষে সফল সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি সহ ১১টি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ