November 1, 2026, 7:40 am
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংসতা—পল্টন ট্রাজেডির বিচার দাবিতে মোল্লাহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ “লগি-বৈঠার তাণ্ডব” ও হত্যাযজ্ঞের মূল হোতাদের বিচারের দাবিতে মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাসমত আলী সরদার। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর এবং যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর রাষ্ট্রীয় মদদে লগি-বৈঠা হাতে নিয়ে নিরস্ত্র নাগরিকদের উপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অথচ সেই নৃশংস ঘটনার মূল পরিকল্পনাকারীরা আজও বিচারের বাইরে।”

তারা আরও বলেন, “পল্টন ট্রাজেডির মূল হোতাদের বিচার না হলে জাতি কখনও ক্ষমা করবে না। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখব।”

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ