November 1, 2026, 7:38 am
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

“নারীর রাজনৈতিক ক্ষমতায়ন হোক পরিবর্তনের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ মানববন্ধন করেছে। রাজনৈতিক দলের মূল কমিটিতে ৩৩% নারী অন্তর্ভুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ ঝালকাঠি জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, উপজেলা বিএনপি সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন, নলছিটি পৌর মহিলা দল সভাপতি নাজমা কলি, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন কুমকুম, এনসিপি নেতা মুয়াবিয়া মাকনুন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের অংশগ্রহণ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। রাজনৈতিক দলে নেতৃত্বের আসনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও সত্যিকারের গণতন্ত্র সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, দেশের অগ্রযাত্রায় নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই সকল দলের কেন্দ্রীয়সহ সকল স্তরের মূল কমিটিতে অন্তত ৩৩% নারী সদস্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। অংশগ্রহণকারীরা নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে টেকসই পরিবর্তনের ভিত্তি হিসেবে তুলে ধরে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মানববন্ধনে ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ