July 27, 2026, 5:49 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে – সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। দলের প্রতি যুবদল কর্মীদের অবিচল আনুগত্য ও সংগ্রামী চেতনা দেশের তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুবদলের আয়োজিত আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আন্দোলন ও চেতনা। যা তরুণদের দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী হোক নতুন করে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের শপথ নেওয়ার দিন। আমাদের দায়িত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখা।”

সেলিমুজ্জামান সেলিম বলেন, “এই কঠিন সময়ে যুবদল অতীতের মতোই দায়িত্বশীল ভূমিকা পালন করবে। যুবদলের ইতিহাসই প্রমাণ করে, কোনো প্রতিকূল পরিস্থিতিতেও এই সংগঠন মাথা উঁচু করে দাঁড়াতে জানে।”

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, শ্রম সম্পাদক লালচান ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক উত্তম মিত্র, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), সাংবাদিক মো. জুবায়ের রহমান লিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গত ৪৭ বছরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ