September 16, 2026, 5:50 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

২৮ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা যুবদলের পক্ষ থেকে বিজয় চত্বরের পাশে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত ও উপজেলা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে । বিকাল ৪ টায় বর্ণাট্য র ্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,শেখ হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিকদার মসিউর রহমান মুক্তা।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ, শেখ সুজন, লিওন শিকদার,শেখ রবিউল ইসলাম, ওবায়দুল ইসলাম,রাকিবুল ইসলাম বাপ্পি, শাওন শেখ সহ যুবদলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ