September 16, 2026, 5:13 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

শার্শায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

শার্শা উপজেলার গোগা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর ররিবার গোগা ইউনিয়ন দারুস সালাম হাপিজিয়া নৃরানী ও কওমী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি।

সভায় সভাপতিত্ব করেন গোগা ইউনিয়নের মোঃ সরোয়ার মোল্লা এবং সঞ্চালনা করেন মোঃ হামিদ সর্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মোঃ মশিয়ার রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু,

বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু ও সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কাইবা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।
পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তৃপ্তি সাহেবের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় তৃপ্তি সাহেব বলেন, গত ১৭ বছর এই এলাকায় মানুষ চাকরি ও চিকিৎসা থেকে বঞ্চিত ছিলো— ভবিষ্যতে সেই ঘাটতি পূরণ করা হবে। মানুষের অধিকার ও সুযোগ ফিরিয়ে দিতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ