July 26, 2026, 3:04 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

পিরোজপুরে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা ‎

স্টাফ রিপোর্টার

পিরোজপুর-৩ আসনের (মঠবাড়িয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিলের বাসায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মঠবাড়িয়া উপজেলার তার নিজ বাসভবনে এ হামলা চালানো হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই ঘটনাস্থল থেকে একজনকে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎ঘটনার পর জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দাবি করেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা, যার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে।

‎পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, “বিগত দিনে আমরা বিএনপি ও অন্যান্য দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। গতকাল বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরদিনই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে—এটা আমাদের ভাবিয়ে তোলে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।”

‎পিরোজপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিল বলেন,
‎“হঠাৎ বিকট শব্দ পেয়ে আমরা বাইরে চলে আসি। একজনকে দৌড়ে যেতে দেখি। এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। আমাদের শান্ত পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে একটি মহল। প্রশাসনের কাছে অনুরোধ—যাদের এ ঘটনায় জড়িত, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

‎এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও জাহাঙ্গীর আলম দুলালের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

‎মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জেনেছে—তারা বিকট শব্দ শুনেছেন এবং একজনকে দৌড়ে যেতে দেখেছেন। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ