November 1, 2026, 5:35 am
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

নলছিটিতে বিএনপির পক্ষে জনসংযোগ ও পথসভা করলেন এ্যাড. শাহাদাৎ হোসেন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটিতে বিএনপির পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ও জনাব তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ ও পথসভা করলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহাদাৎ হোসেন।

২৬ অক্টোবর (রবিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন স্হানীয় নেতা কর্মী নিয়ে এক পথসভা থেকে বিএনপির পক্ষে জনসংযোগ শুরু করেন। এসময় তিনি ধানের শীষের পক্ষে ভোট চান ও জনাব তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান।

এ্যাড. শাহাদাৎ হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি আপনাদের মাঝে আছি আর ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদেরই সন্তান। আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আর এজন্য দল যদি আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তবে এ আসনটি ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সেক্রেটারী গিয়াস উদ্দিন সরদার, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সেক্রেটারী সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি জনাব মজিবর রহমান, পৌর বিএনপির সেক্রেটারী কাজী জাহাঙ্গীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির মূলদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল, তাতী দল সহ বিভিন্ন দলীয় নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ