September 16, 2026, 4:30 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বেনাপোল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

যশোরের বেনাপোলের গয়ড়া এলাকায় এক প্রাণবন্ত শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেনাপোল ইউনিয়ন শাখার উদ্যোগে আদমমোড় এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও: আজীজুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, “শ্রমজীবী মানুষ দেশের মূল শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেনাপোল পোর্ট থানা সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও বেনাপোল ইউনিয়ন আমীর মোঃ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বেনাপোল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলী মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ