September 16, 2026, 4:31 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

ঝালকাঠি-১ আসনে বিএনপি নেতা সেলিম রেজার জনপ্রিয়তা বেড়েছে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জননেতা হাবিবুর রহমান সেলিম রেজা যেন এখন ঝালকাঠি-১ আসন তথা রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার তৃনমূল জনসাধারণের মনের খোরাক।

তার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই পর্যন্ত তিনি কোনো ধরনের রাষ্ট্রীয়, সামাজিক অবক্ষয় মুলক কাজ করেননি। পরিছন্ন জীবনাদর্শে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার মুল লক্ষ্য। স্বচ্ছ মনমানসিকতা আর জনসেবা করাটাই এখন তার জীবনের শেষ লগ্নের স্বপ্ন। তিনি রাজনৈতিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়।

তাই তিনি তৃনমুলের নেতাকর্মী ও সাধারণ জনগণের সার্বিক বিষয়ে সহযোগিতা করার মাধ্যমে তাদের ভলোবাসা নিয়ে জীবনের বাকী দিনগুলো অতিবাহিত করতে চায়।

৫ ই আগষ্ট পরবর্তীকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও এর সুফল মানুষের দ্বারেদ্বারে বারে বারে গিয়ে বুঝাতে পথে-প্রান্তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান সেলিম রেজা।

এমন একজন নেতার নেতৃত্বই আশা করেন রাজাপুর-কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারন তাই এই দুই উপজেলার প্রায় প্রতিটিই মানুষের প্রানের দাবি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাকেই মনোনয়ন দিয়ে সর্বসাধারনের সার্বিক মঙ্গলে কাজ করার সুযোগ করে দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ