September 17, 2026, 8:10 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির ও ছাত্রদলের উদ্যোগে সহস্রাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা’র ২৬নম্বর দফার অনুকরণে গতকাল ২৩অক্টোবর বৃহস্পতিবার ভুলতা আল্লাহর দান আড়ত মাঠে দিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ, মাসুদ বাবুল, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরন মাস্টার, নিঝুম পল্লী রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন, বিএনপি নেতা মশিউর রহমান, সোহেল আহম্মেদ প্রমুখ।
পরে সহস্রাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ