October 31, 2026, 4:37 pm
শিরনাম :
জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে কেওড়াকাটার কোটি টাকার পর্যটন স্বপ্ন মাভাবিপ্রবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন যারা বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ

বাগেরহাটে পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশে খবর দেন। এরপর নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির লাশের বয়স প্রায় ৪০ বছর।

মোংলা চাঁদপাই নৌ থানার ওসি ইকরামুল হক বলেন, লাশটি এখনো শনাক্ত হয়নি। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পচে গেছে। তার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহটি উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ