July 26, 2026, 12:48 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজবাড়ীতে বাস চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মকিম সরদার (৮০)। তিনি জেলার দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লা ফকিরপাড়া এলাকার মৃত দিরাজ সরদারের ছেলে।

প্রতক্ষদর্শীসূত্রে জানায়, মকিম সরদার নিজের ক্ষেত থেকে খড় নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মকিম সরদারের ছেলে আরব আলী সরদার জানান, “বাবা সকালে খাবার খেয়ে ক্ষেত থেকে খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস. এম. পারভেজ জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ