October 31, 2026, 3:48 pm
শিরনাম :
বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার ​ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা : যুবক আটক

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

খুলনায় আছিয়া বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলায় উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারিপাড়া মোড় সংলগ্ন এক‌টি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পু‌লিশ। নিহত আছিয়া বেগম একই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, আটককৃত যুবক নড়াইল সদর থানা এলাকার বা‌সিন্দা রেজা কাজীর ছেলে মো. হোসেন কাজী। তাকে ওই বা‌ড়ির ছাদের এক‌টি পা‌নির ট্যাংকির মধ্য থেকে আটক করা হয়।

থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কোন কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ