July 26, 2026, 10:51 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

পিরোজপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুরে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।

জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট পিরোজপুর জেলার সভাপতি আবুল কালাম শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি পিরোজপুর জেলার সহ সভাপতি চন্দ্র শেখর লিটু, সাংগঠনিক সম্পাদক জামান মৃধা, জাকের পার্টি মৎসজীবি ফ্রন্ট পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুস সত্তার শেখ, জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার সভাপতি ফরহাদ আহম্মেদ সিয়াম সহ সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি নয়, বরং নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪১ দিনব্যাপী দেশের সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ