September 16, 2026, 4:57 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে: আফরোজা খানম রিতা

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন,সকল ষড়যন্ত্র প্রতিহত করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ যে ভোট থেকে বঞ্চিত ছিল, তা প্রয়োগের জন্য অপেক্ষা করছে। মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে বাৎসরিক ওরশ মোবারক ও বাউল মেলার প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার ইশতেহারে দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন নিহিত রয়েছে। আপনারা এই ইশতেহারের দাওয়াত প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন। নির্বাচনী দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আমরা সকলে মিলে দেশটাকে স্বনির্ভরশীল করে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আজাদ হোসেন খান,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নুরতাজ আলম বাহার,জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এ্যাড. আমিনুল ইসলাম,জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্তি পণ্ডিত, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু,উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা,সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সোনাই,যুবদলের আহবান গোলাম সালাউদ্দিন সেলিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ