September 16, 2026, 4:06 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এর উত্তরার বাসভবনে আমীরে জামায়াত

নিউজ ডেস্ক রিপোর্ট

স্থানীয় সরকার বিশেষজ্ঞ মরহুম ড. তোফায়েল আহমেদ এর উত্তরার বাসভবনে আমীরে জামায়াত

১৮ অক্টোবর (শনিবার) সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সদ্য মরহুম স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের উত্তরার বাসভবনে যান। সেখানে তিনি মরহুমের স্মৃতিবিজড়িত লাইব্রেরি ও পড়ার কক্ষে সময় কাটান। সাত দশকের বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. তোফায়েল জীবন সায়াহ্নে অন্তর্বর্তী সরকার অর্পিত দায়িত্ব স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন। তিনি এ সংক্রান্ত সংস্কারের বিস্তৃত সুপারিশ রেখে গেছেন, যা তার জীবদ্দশায় বাংলায় মুদ্রিত হয়েছে। আমীরে জামায়াত সেই সুপারিশ বুকের কপিটা নেড়েচেড়ে দেখেন। এ সময় মরহুমের সহধর্মিনী মাসুদা আক্তার চৌধুরী, একমাত্র কন্যা সাদিয়া আহমেদ এবং নাতনি সাজফা বিনতে সরওয়ারের খোঁজখবর নেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি সিলেটের প্রতিষ্ঠিত দৈনিক জালালাবাদ এর সম্পাদক সিনিয়র সাংবাদিক মুকতাবিস-উন-নূর এবং সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমদ গত ৮ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে আগের দিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ