September 16, 2026, 4:06 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বাঘাইছড়ি ইউনিটের পক্ষ থেকে জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম. শফিউল আজমকে সংবর্ধনা

মো. হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম. শফিউল আজমের আগমনকে ঘিরে বাঘাইছড়ি উপজেলা ইউনিটের উদ্যোগে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলার বটতলী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সদস্য মো. সেলিম উদ্দিন বাহারী। এছাড়াও ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, যুব সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সেবাধর্মী প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া। তাঁরা আশা প্রকাশ করেন, এস.এম. শফিউল আজমের নেতৃত্বে রাঙামাটি জেলার সকল ইউনিটের কার্যক্রম আরও গতিশীল, সংগঠিত ও জনবান্ধব হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যৎ মানবিক কার্যক্রমকে কেন্দ্র করে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অতিথিরা বাঘাইছড়ি ইউনিটের চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ স্বেচ্ছাসেবকদের মানবসেবায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

শেষে ইউনিটের পক্ষ থেকে অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এবং রেড ক্রিসেন্টের মূলনীতি “মানবতার জন্য সেবা”— এই অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে নিরলসভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ