September 16, 2026, 12:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না- সেলিমুজ্জামান

গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা এসেছে। জাতি এখন নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমরা দেখছি, কিছু কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল করতে দেওয়া হবে না।

শুক্রবার ( ১৭ অক্টোবর) বিকেল ৪টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাটিকেলবাড়ি ও পাইকবাড়ি’র আয়োজনে চান্দার বিলে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার নতুন প্রজন্ম ভোট দেয়ার সুযোগ এসেছে, তাদের উৎসাহ-উদ্দীপনা এতটাই প্রবল যে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে সফল করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ও গণতন্ত্রমনা সব দল একসঙ্গে কাজ করছে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য। মানুষের প্রত্যাশা হলো যোগ্য প্রার্থীরাই নমিনেশন পাবেন এবং সংসদে গিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবেন। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি বেছে নিতে পারবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফনিন্দ্রনাথ বিশ্বাসের এবং সঞ্চালনা করেন হারাধন বিশ্বাস।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুৃুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সহ- সাধারণ সম্পাদক সাগর মজুমদার, কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটু, উজানি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আ‌গে পাটিকেলবাড়ি ও পাইকবাড়ি’র চান্দার বিলে ঐ‌তিহ্যবাহী নৌকা বাইচ অনু‌ষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখ‌তে কা‌শিয়ানী ও মুকসুদপুর উপ‌জেলার বি‌ভিন্ন গ্রাম থে‌কে হাজার হাজার দর্শক নদী পা‌ড়ে উপ‌স্থিত হন। উপ‌ভোগ ক‌রেন নৌকা বাইচ। এ অঞ্চ‌লের মানু‌ষের কা‌ছে নৌকা বাইচ বি‌শেষ ভূ‌মিকা রা‌খে। এই দিন‌টির জন্য সারা বছর এলাকা বাসী অ‌পেক্ষা ক‌রে ব‌সে থা‌কেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ