September 16, 2026, 4:08 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

আবু ওহাব আকন্দের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের দাবীতে ময়মনসিংহ মিছিল

Reporter Name

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর -৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দের ডাকে ১৮ অক্টোবর শনিবার দুপুরে ৩১ দফা বাস্তবায়ন করতে ময়মনসিংহে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন।ময়মনসিংহ শহরের টাউন প্রাঙ্গনে অবস্থিত ভাষা শহীদ শামসুল হক মঞ্চ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মোড় হয়ে জুবিলী ঘাট হয়ে বিএনপির নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মহানগর বিএনপির প্রত্যেক ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিলে অংশ গ্রহণ করেন।

মিছিলে জেলা দক্ষিণ কৃষক দলের সভাপতি এনামূল হক আকন্দ লিটন ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, জেলা যুবদল সভাপতি মোজাম্মেল হক টিটুসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ