September 16, 2026, 12:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মোল্লাহাটে জামায়াতের যুব বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাটে জামায়াতের যুব বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত — নির্বাচন ঘিরে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা চরকুলিয়া বাজার মসজিদ সংলগ্ন যুব বিভাগের অস্থায়ী কার্যালয়ে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল ইসলাম হাসান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মিয়া পারভেজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসমত আলী সরদার।

সভায় আগামী মাসের মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিসহ থানা কমিটির বাইতুল মাল সম্পাদক মাওলানা হায়দার আলী এবং দপ্তর সম্পাদক আবুজ আল মেহেদী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে উজ্জীবিত করে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য সংগঠনের প্রতিটি সদস্যকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ