October 31, 2026, 10:13 pm
শিরনাম :
কলকাতায় বুক স্টল ও বইয়ের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ‘ভারতীয়রা গোমূত্র চেটে খায়’ ইহুদি ধর্মপ্রচারকের কঠিন উপহাস রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত ‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ দেশের স্বার্থে ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না -ডা.শফিকুর রহমান কাঁঠালিয়ায় ফলের বাগানের গাছ কেটে ফেলার অভিযোগ

ঢাকায় শিক্ষক কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বেরসকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবির আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের আয়োজনে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দেন শিক্ষক-কর্মচারীরা।
এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে তিন দফা দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবার স্মারকলিপি প্রদান করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এসময় উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু, জাগিরপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, বকশীগঞ্জ খাতেমুন মঈন ডিগ্রি কলেজের প্রভাষক রোকনুজ্জামান, শিক্ষক মেসবাউল হক তুহিন, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষক-কর্মচারীরা অবিলম্বে বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানোর দাবি জানান।
একই সঙ্গে ঢাকায় পুলিশের হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানান বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ