July 26, 2026, 7:18 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে সিপিবি’র পথসভা অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহবানে রাজবাড়ীতে এক পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই পথসভার আয়োজন করা হয়।

জানা গেছে, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র-সাম্প্রদায়িকতার ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিয়ে একটি বাম-গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষে কমিউনিস্ট পার্টির উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশ সফল করার লক্ষেই সারা দেশে পথসভা ও ঝটিকা সফর করছে কেন্দ্রীয় কমিটি। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতেও এই পথসভার আয়োজন করা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে এ পথসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড জলি তালুকদার, সদস্য পরেশ কর, মানবেন্দ্র দেব, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার সরকার, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা সিপিবি’র সদস্য এজাজ আহম্মেদ।

এসময় বক্তারা বলেন, ফ্যাস্টিস দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর রাজপথে থেকে লড়াই করেছে সিপিবিসহ বামপন্থী রাজনৈতিক দলগুলো। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেসময় ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন গঠন হয়। আমাদেরও সমর্থন ছিলো এই সরকারের প্রতি। আমাদের আশা ছিলো এই সরকার সাধারণ মানুষের সরকার হবে। কিন্তু এই সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকেই দেশবিরোধী ও দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে চলেছে।

তারা বলেন, এই গণঅভ্যুত্থানে শ্রমিক শ্রেণির মানুষের ভুমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সরকার ক্ষমতায় বসার পরপরই শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। সরকার মানবিক করিডরের নামে দেশকে একটি যুদ্ধবিধ্বস্ত দেশে পরিণত করার পায়তারা করছে। দেশের লাভজনক চট্টগ্রামের ৩ টি বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে যা এই সরকারের কাজই নয়। এই সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা। আগামি ফেব্রুয়ারি মাসে নির্বাচনে কথা থাকলেই দেশের মানুষ সন্ধিহানে রয়েছে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্খা ছিল এই সরকার তা থেকে অনেক দূরে চলে গেছে।

তারা আরও বলেন, এই দেশে আজ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় এসেছে কোনো সরকারই সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণির মানুষের জন্য কাজ করেনি। শ্রমিক শ্রেণির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায়নি। শ্রমিকের সকল অধিকার আদায়ের জন্য কমিউনিস্ট পার্টি ও বামপন্থীরা রাজপথে থেকে সর্বদা লড়াই করে যাচ্ছে। তাই আগামি নির্বাচনে শ্রমিকের প্রতিনিধিত্ব করার জন্য বামপন্থীদের সরকার গঠন করতে হবে। এ জন্য সকল মানুষকে লাল ঝান্ডার নিচে সমবেত হওয়ার আহবান জানান তারা।

পথসভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা উদীচী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ