September 16, 2026, 12:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠিতে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। তারা অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, গণমানুষের পাঁচ দফা দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে বলেও মন্তব্য করেন তারা।

ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, তৃতীয় দফায় আমরা পিআর পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করছি। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি এসএম ফরিদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ