September 16, 2026, 11:47 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সকল প্রশাসনিক অফিসের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজ ও হাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

গোলাম আজম সৈকত বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা— যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে কাজ করছে।”

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। এবং ধানের শীষের পক্ষে সমর্থন চান ।

“জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা দিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে ধানের শীষের প্রতীককে জাগিয়ে তুলুন।” গণসংযোগ কর্মসূচির শেষে গোলাম আজম সৈকত নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ