July 26, 2026, 8:46 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ঝালকাঠিতে সনাতন ধর্মের শতাধিক নারী পুরুষের বিএনপিতে যোগদান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফায় সনাতন ধর্মাবলম্বীদের সমান অধিকার নিশ্চিত থাকায় ঝালকাঠিতে দ্বিতীয় দফায় এক শতাধিক সনাতন ধর্মালম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টায় ঝালকাঠী সদর উপজেলার ২নং বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহিম সরদার রফিক এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরুজ্জামান সেলিম এর সঞ্চালনায় স্থানীয় বিনয়কাঠী বাজারে রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনসাধারন কে অবহিত করনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন, প্রধান বক্তা ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন এর হাতে ফুল দিয়ে স্থানীয় বিনয়কাঠী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. শামিম আলম বাকলাই, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহামুদ হোসেন, বাবু চন্দন পোদ্দার, আজিজুর রহমান বশির, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল , সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার, স্থানীয় সনাতন ধর্মের পক্ষ থেকে মাধব চন্দ্র , নিতাই হালদার, আমিত সাহা, সাবিত্রী রানী প্রমুখ।

প্রধান বক্তা ঝালকাঠি – ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন বিএনপি সকল ধর্ম,বর্ন,গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। প্রত্যেক ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফার রুপরেখায় সকলের অধিকার রক্ষার জন্য সমান গুরুত্ব দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুনির্দিষ্ট ভাবে রেইনবো ন্যাশনে সকল ধর্ম, বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পৃথক দফায় উল্লেখ করেছেন।

প্রধান অতিথি এ্যাড. সৈয়দ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি, সমল, ধর্ম বর্ন গোত্রের সকলে বাংলাদেশী হিসাবে সকলের মর্যাদা সমুন্নত থাকবে। বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে সকলে মিলে মিশে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান এবং আগামী দিনে তৃণমূলের মতামত নিয়ে এ্যাড. শাহাদাৎ হোসেন কে ধানের শীষের মনোনয়ন দেয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নিকট দাবি জানান। মতবিনিময় সভা থেকে সকলে মিলা মিশে দেশ গঠনে ধানের শীষ বিজয়ে কাজ করার আহবান জানান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ