September 17, 2026, 8:10 pm
শিরনাম :
শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ

বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

তারুণ্যের ভাবনা আগামীর বকশীগঞ্জ বিনির্মানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাহজাহান শাওন ওই মতবিনিময় সভার আয়োজন করেন।

সোমবার (১৩ অক্টোবর ) দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি ক্ষমতায় গেলে বকশীগঞ্জ উপজেলায় তারুণ্য নির্ভর কি কি উন্নয়ন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ছাত্রদল নেতা শাহজাহান শাওন।

এসময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম, সদস্য সচিব আহমেদ সায়েম সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা রেখে বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করার মাধ্যমে উন্নয়নকে তরান্বিত করতে ভোটার সহ সকলের সহযোগিতা কামনা করেন শাহজাহান শাওন।

মতবিনিময় সভায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল মাঠে কাজ করছে বলেও জানান কেন্দ্রীয় এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ