September 16, 2026, 2:03 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও পদ্ধতি, গণভোট, নির্বাচন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া এবং পিআর পদ্ধতিসহ ইলেকশন সম্পর্কিত নানা বিষয়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে ইলেকশন কমিশনের খোলামেলা আলোচনা হয়।

বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ মিলিত হন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ