September 16, 2026, 11:04 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকত।

সোমবার (১৩ অক্টোবর) সকালে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি।

পরে বিদ্যালয়ের আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান।

এর পরে কাঁঠালিয়া মদিনাতুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার দেন এবং ৩১ দফার লিফলেট বিতরণ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেত গোলাম আজম সৈকত।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোলাম আযম সৈকত বলেন, ‘তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই দেশকে পুনর্গঠনের পথ দেখাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ