September 16, 2026, 2:03 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন

নিউজ ডেস্ক রিপোর্ট

পরিবর্তিত পরিস্থিতিতে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু কখনো কোনো দল বা নেতার বিরুদ্ধে কটু কথা বলেননি। এটাই রাজনৈতিক শিষ্টাচার।’

রোববার (১২ অক্টোবর) রাজধানীর আশকোনা পশ্চিমপাড়ার আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা উল্লেখ করে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘মিথ্যা মামলায় আমার ১৭ বছর সাজা হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি। আমি একজন ব্যবসায়ী, আমার বিরুদ্ধে কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ ওঠেনি।’

দলীয় মনোনয়ন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘আপনারা যদি আমার সঙ্গে থাকেন এবং প্রাণ খুলে দোয়া করেন, ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।

বিএনপি নেতা আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা মহিলা দলের আহ্বায়ক জাকিয়া সুলতানা পান্না, যুগ্ম আহ্বায়ক সালমা মজুমদার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিউলী ইসলাম লাভলী, ৪৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আক্তার, যুবদল নেতা এম এ আজিজ, উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও দক্ষিণখান শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুরুজ প্রমুখ।

তথ্য সূত্রঃ কালবেলা অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ