September 16, 2026, 12:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগমারার বাসুপাড়ায় অধ্যাপক কামাল হোসেনের পক্ষে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

আশিক ইসলাম, বাগমারা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে দ্বীপনগর বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। গণসংযোগ শেষে দ্বীপনগর গ্রামের খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মাস্টার, অধ্যাপক এনামুল হক, সমির উদ্দিন, শাহিন রেজা, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সদস্য আখতারুল আলম, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জজ, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনির
প্রমুখ।

পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ