September 16, 2026, 12:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাপাসিয়ায় শনিবার হান্নান শাহ্’র স্মরণ সভা, প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব

মোঃসুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ১১ অক্টোবর শনিবার ২ টায় বিশাল স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলাদা ভাবে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১১ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে প্রয়াত নেতা হান্নান শাহ্’র ছবি সম্বলিত পোস্টার, ব্যানার ও ফ্যাস্টুন টানানো হয়েছে।

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সৌজন্যে দলের মহাসচিবকে স্বাগতম জানিয়ে অসংখ্য বিশাল বর্ণাঢ্য গেইট নির্মাণ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে হান্নান শাহ্’র স্মরণ সভাকে কেন্দ্র করে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ ভাব পরিলক্ষিত হচ্ছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষদের দাওয়াতের লক্ষ্যে উপজেলা ব্যাপী দিনরাত মাইকিং করা হচ্ছে।

আবহাওয়া ভালো থাকলে কাপাসিয়ার সবচেয়ে বড় মাঠ লোকে লোকারণ্য হবে বলে নেতৃবৃন্দ মনে করছেন। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান তাঁর পিতার স্মরণ সভায় কাপাসিয়ার সকল শ্রেণি পেশার লোকজনসহ সাধারণ মানুষদের অংশ গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ