September 16, 2026, 8:17 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মুকসুদপুরে বিএনপির জনসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

মুকসুদপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মুকসুদপুরের মাটিয়াব্রিজ বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন
মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ মৃধা, যুগ্ম আহ্বায়ক ডাক্তার লিয়াকত, উপজেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদুল সরকার (শ্রাবণ), সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, মহারাজপুর ইউনিয়ন ছাত্রদলের অপূর্ব সরদার, রাহাত মাতুব্বর, আসিফ শেখ, চন্দন শেখ, রমজান মোল্লা, মারুফ শেখ, হৃদয় নিয়া, হাসিব মোল্লাসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদান করার আহবান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ