September 16, 2026, 11:05 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাবনায় র‍্যাবের অভিযানে বিদেশি রিভলবারসহ এক ব্যক্তি গ্রেফতার

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে সংস্থাটির তৎপরতা প্রশংসিত।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত (০৫ অক্টোবর ২০২৫) ১টা ৪০ মিনিটে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী কাঁচা রাস্তার পাশের একটি স্থানে অবস্থানরত রিপন মন্ডল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আদম মন্ডলের ছেলে।

অভিযানকালে রিপনের নিকট থেকে একটি বিদেশি তৈরি রিভলবার উদ্ধার করে র‍্যাব।

পরবর্তীতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থার জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ