September 16, 2026, 10:14 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সেলিম রেজা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গনসংযোগ করেছেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

রবিবার (০৫ অক্টোবর) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার কৈখালী বাজার, পাটিখালঘাটা, চেঁচরিরামপুর, মরিচবিনিয়া বাজার, ঘোষেরহাট, আমুয়াসহ কাঁঠালিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষের ভোট চান তিনি।

লিফলেট বিতরনে সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, আমরা বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। সকলকে সাথে নিয়ে এই দেশকে স্বৈরাচার খুনী হাসিনার অপশাসন থেকে মুক্ত করেছি। আজকে সময় এসেছে এই দেশ গড়ার। আমরা আপনাদের মাঝে এসেছি দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিতে এবং ধানের শীষের পক্ষে ভোট চাইতে। ঐক্যর কোনো বিকল্প নেই, সকল দ্বিধা ভূলে আমাদের সকলকে ঐক্যবধ্য হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বীনাপানি কে. বি. কে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন হাবিবুর রহমান সেলিম রেজা।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন, মঠাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মতিউর রহমান টুকু মৃধা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম, রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দারসহ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ