September 16, 2026, 11:04 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে মারিশ্যা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীর ধারে অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে দ্রুত পালিয়ে যায় এবং নদীর তীরে মজুদ রাখা কাঠ ফেলে রেখে যায়।

অভিযান শেষে টহল দল পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতির মোট ৩১৭.৩৮ ঘনফুট কাঠ উদ্ধার করে। জব্দকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৩৪ হাজার ৭৬০ টাকা বলে ধারণা করা হয়েছে।

মারিশ্যা জোন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ কাঠ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এ নদীপথকে ব্যবহার করছে। জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন,

“আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান চালাচ্ছি। মাদক, কাঠ ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধ করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
স্থানীয় সূত্রের তথ্যমতে, সীমান্তবর্তী হওয়ায় কাচালং নদীপথ দিয়ে দীর্ঘদিন ধরে কাঠ পাচার হয়ে আসছে।

বিজিবির এই কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আশা করছে, নিয়মিত অভিযান কাঠ পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ