July 26, 2026, 4:28 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

জোর খাটিয়ে জমি দখলের চেস্টা ও প্রাণনাশের হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

কাগজপত্র ছাড়াই জোর খাটিয়ে জমি দখলের চেস্টা ও হুমকি-ধামকি দেয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।

শনিবার (০৪ অক্টেবর) দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত, বক্তব্যপাঠ করে রানীশংকৈল উপজেলার আরাজি চন্দন চহট গ্রামের,মৃত কশির উদ্দিন সরকারের ছেলে মোঃ আব্দুর রউফ অভিযোগ করে বলেন, জেলা শহরের হাজীপাড়ায় ক্রয় সুত্রে আমি ও আমার বড় ভাই ডাঃ ফজলুর রহমানের ২৪.৭৫ শতক জমি আছে।

যা আমরা ১৯৮০ সালে এস এ ১৩০ নং খতিয়ানের মালিক খদেজা খাতুন এর কাছ থেকে ক্রয় করি। ৯৬০ নং দাগের ৪.৬৯ একর হইতে ১.৪০ একর তন্মধ্যে ১০ শতক জমির উত্তরেঃ ডাঃ ফজলুর রহমান, দক্ষিনেঃ আজাদ, পূর্বেঃ জিয়াউল হক, পশ্চিমেঃ পাকা রাস্তা, আমার ভাই ডাঃ ফজলুর রহমানের দুই তলা পাকা বাড়ী আছে।

পুরো জমির চার পাশ্বে সীমানা প্রাচীর আছে। জমিতে বিভিন্ন ধরনের গাছ পালা আছে। ১৯৮০ সাল থেকে আমরা উক্ত জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস ভোগদখল করে আসছি। কিন্তু গত (৩০ সেপ্টেম্বর) ২০২৫ ইং তারিখে সুবর্ণ পালিত ও তার গুন্ডা বাহিনী জমির মালিকানা দাবী করে এবং মানববন্ধন করে এবং জেলা প্রশাসক মহোদয়কে স্বারকলিপি প্রদান করেন। সেটি সম্পূর্ণ উদ্দেশ্যে প্রনোদিত ও অসৎ উদ্দেশ্যে করা হয়। সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে বানোয়াট, মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে।

এছাড়াও সুবর্ণ পালিত ও তার লোকজন আমাকে জমি হতে বেদখল করার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদান করে আসছে। এজন্য আমি আদালতের শরান্নপর্ন হই। সকল তথ্য ও প্রমানাদিতে আদালত সন্তষ্ট হয়ে বিবাদী গনের বিরুদ্ধে ইনজাংশন ও চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রী দেয়।

এর আগে গত ২৮ সেপ্টেমর ২০২৫ইং তারিখে জমির আগাছা পরিষ্কার ও ঘর নির্মানের জন্য গেলে সুবর্ণ পালিত ও তার লোকজন আমাদের উপর অতর্কিত আক্রমন করে এবং প্রাননাশের হুমকি দেয় এবং তাদের লোকজন ঘর নির্মানের উপকরন নিয়ে যায়। সুবর্ণ পালিত ও তার লোকজন কোর্টের নিদের্শ মানে না এবং কোর্টের আইন অমান্য করেছে। সে কারনে গণমাধ্যমে বিষয়ে তুলে ধরাসহ প্রশাসনিক সহযোগীতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ