July 26, 2026, 12:50 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বৈদিক মন্দিরে দুর্গোৎসব পরিদর্শনে জেলা জামায়াতের নেতৃবৃন্দ

মোঃ ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার যশোর

যশোরের খাজুরা বৈদিক মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (02 অক্টোবর) সকালে এ পরিদর্শনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, যশোর জেলা আমীর এবং যশোর-৪ (বাঘারপাড়া-বসুন্দিয়া -অভয়নগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

মন্দিরে পৌঁছে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।তিনি আরো বলেন, ” উৎসব সবার আনন্দ ভাগাভাগি করার সুযোগ এনে দেয় ” আমরা চাই ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক খান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এবং জামায়াত মনোনীত বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আবুল কাশেম, বন্দবিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, খাজুরা থানা ছাত্রশিবির সভাপতি এবি মুনতাসির ও থানা সেক্রেটারি ফুরকান আলী।

এছাড়া ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ মন্দিরের ভক্তবৃন্দ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক সে কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ