যশোরের খাজুরা বৈদিক মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন যশোর জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (02 অক্টোবর) সকালে এ পরিদর্শনে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, যশোর জেলা আমীর এবং যশোর-৪ (বাঘারপাড়া-বসুন্দিয়া -অভয়নগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
মন্দিরে পৌঁছে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। এসময় তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।তিনি আরো বলেন, " উৎসব সবার আনন্দ ভাগাভাগি করার সুযোগ এনে দেয় " আমরা চাই ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক খান, বাঘারপাড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও শুরা সদস্য এবং জামায়াত মনোনীত বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা হাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আবুল কাশেম, বন্দবিলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবির, খাজুরা থানা ছাত্রশিবির সভাপতি এবি মুনতাসির ও থানা সেক্রেটারি ফুরকান আলী।
এছাড়া ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ মন্দিরের ভক্তবৃন্দ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক সে কামনা করেন।