September 16, 2026, 5:53 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পিরোজপুরে পূজা মন্ডপ জেলা জামায়াতের পরিদর্শন ও মাসুদ সাঈদীর পক্ষ থেকে শুভেচ্ছা  বিনিময়

‎শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সপ্তমীর দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ও পিরোজপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ

‎‎সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আখড়াবাড়ী, কালিবাড়ি, নড়াইলপাড়া, রাজারহাট ও পালপাড়াসহ বেশকিছু পূজা মন্ডপ পরিদর্শন

জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ বলেন  , আমাদের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ধর্ম দিয়ে আমাদের বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আপনাদের পাশে আমাদের আসতে দেওয়া হয়নি। আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

‎মাসুদ সাঈদীর কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  পিরোজপুর ০১মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী জরুরী প্রয়োজনে দেশের বাহিরে থাকায়  আপনাদেরকে শুভেচ্ছা  জানিয়েছে, এবং তিনি বলেছেন আমার বাবার সময় আপনারা যেভাবে নিরাপদ ছিলেন আমরা ক্ষমতায় আসলে।সেভাবে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।

‎তিনি আরও বলেন, দেশটা কে এগিয়ে নিতে আসুন আমরা সবাই একই ঐকমত্যে পৌঁছায় অন্যায় যেখানে প্রতিরোধ গড়ে তুলবো সেখানে।

‎‎এসময় আরো  উপস্থিত ছিলেন জামায়াতের জেলা  সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী বিভাগের সভাপতি ডক্টর আব্দুল্লাহিল মাহমুদ, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, জেলা ওলামা বিভাগীয় সভাপতি মুফতি আব্দুল হালিমজেলা ছাত্রশিবিরের সভাপতি ছাত্রনেতা ইমরান খান ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ