September 16, 2026, 8:11 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

নির্বাচিত হলে দাগনভূঁঞা-সোনাগাজীর যুবকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করবো-ফখরুদ্দিন মানিক

ফেনী প্রতিনিধি

নির্বাচিত হলে দাগনভূঁঞা-সোনাগাজীর যুবকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করবো–ফখরুদ্দিন মানিক

ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-০৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক বলেছেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে আমার সংসদীয় এলাকা দাগনভূঁঞা-সোনাগাজীর যুবকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করবো। যাতে কোন যুবক বেকার না থাকে সকলের হাতকে দক্ষ হাতে রুপান্তর করে জনশক্তিতে রুপান্তর করা হবে ইনশাআল্লাহ। আমরা আর এ দেশে কোন বেকার হতাশা গ্রস্ত যুবক কে দেখতে চাইনা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকল কে স্ব- স্ব কর্মে আত্ব নিয়োগের মাধ্যমে দারিদ্র্য দুরীকরন করতে হবে।


মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) ফেনীর সোনাগাজী উপজেলাধীন নবাবপুর ইউনিয়নে ইসলামী সমাজ কল্যান পাঠাগারের উদ্যাগে অনুষ্ঠিত উদ্যোক্তাদের সহায়তা,লেন্ডিং লাইব্রেরী উদ্বোধন ও শিক্ষা উপকরণ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা: মানিক আরো বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরী হতে হবে। এ জন্য তাদেরকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করতে হবে। আর্থিক সংকট অথবা পারিপার্শ্বিক কোন পরিস্থিতির কারনে কেউ যেন ঝরে না পড়েন অথবা পিছিয়ে না পড়েন সে ব্যাপারে জামায়াতের নেতা কর্মীরা পাশে থেকে সহায়তা করবে। আজকের ল্যান্ডিং লাইব্রেরী আগামীদিনে আরো সমৃদ্ধ করে শিক্ষা উপকরন বিতরন কার্যক্রম অব্যাহত রাখবে। কেউ যদি নিজের যোগ্যতার বিকাশ ঘটিয়ে উদ্যোক্ত হতে চান আমরা তাদেরকে ও লজিস্টিক যে কোন ধরনের সহযোগিতার দেয়ার জন্য প্রস্তুত রয়েছি।

উক্ত অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাও জিয়াউর রহমান সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ