October 31, 2026, 3:38 pm
শিরনাম :
বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ফকিরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন; উল্টো মিথ্যে মামলার শিকার পরিবার ​ দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ – সেলিমুজ্জামান

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের বাংলাদেশ—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান।

তিনি বলেন, “বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকেই ভোট দিন।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মুকসুদপুর উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, “আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলে মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করবে।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, বিএনপির তরফ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না। উৎসব মানুষে মানুষে সৌহার্দের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই।

তিনি বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান—এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই বাংলাদেশী, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন। তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে।

এসময় তিনি দিগনগর বাজার, রাঘদী চরপ্রসন্নদী, হরিশ্চর, বিশ্বনাথপুর গোহালা, গোহালা মালোপাড়া, ষোলঘরিয়া, বরইহাট উত্তরপাড়া, বরইহাট কাপালীপাড়া, বাঘাদিয়া কালীমন্দির, বাঘাদিয়া মন্ডলবাড়ি, বাটিকামারী মালোবাড়ি, উত্তরপাড়া ও সাহাবাড়িসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির, মাহাবুবুল আলম হিরুসহ অনন্য অতিথিবৃন্দ এবং অনন্য সংগঠনের নেতৃবু উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ