September 15, 2026, 4:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোংলা পশুর চ্যানেলে এমবি শোভা নামের জাহাজের ০১ ক্রু নদীতে পড়ে নিখোঁজ

মুনাওয়ার রনি, সিনিঃ স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার।।। বাগেরহাটের মোংলা বন্দর সংলগ্ন পশুর নদী চ্যানেলে অবস্থানরত বাল্কহেড এমবি. শোভা জাহাজের ০১ ক্রু (লস্কর) নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন । নিখোঁজ ক্রু ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাসিন্দা মোঃ . রাব্বি ।

শনিবার (২৩ আগষ্ট) ভোর সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে ।

বাল্কহেড এমবি শোভা জাহাজের মাষ্টার মোঃ মোজাফ্ফর মোল্লা  জানান, শনিবার ভোরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল বোঝাই করে তিনি  ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন, পথিমধ্যে অসাবধানতাবশত ক্রু রাব্বি নদীতে পড়ে যায় । পরে জাহাজ ঘুরিয়ে তিনি অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৯৯৯ এ কল দিয়ে উদ্ধার সহায়তা চান ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর চ্যানেলে অবস্থানরত মেসার্স স্টার শিপিং লাইনের মালিকানাধীন বাল্কহেড এমবি. শোভা জাহাজ থেকে ক্রু মোঃ রাব্বি অসাবধানতাবশত নদীতে পড়ে যায়।

সংবাদ পাওয়া মাত্রই নিখোঁজ ক্রুকে উদ্ধারের জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ইপিজেড শাখা), কোস্টগার্ড ও নেভির উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এছাড়াও, মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ