July 25, 2026, 4:04 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ইসির প্রাথমিক যাচাইয়ে এনসিপিসহ অন্তত ১৬টি দল উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন (ইসি)

 

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অন্তত ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দ্রুতই এসব দলের কার্যক্রম মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হবে। পরবর্তীতে যাচাই শেষে নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

ইসি জানিয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত এই ১৬টি দলের তালিকা মাঠপর্যায়ে যাচাই বা তদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে গত ২২ জুন পর্যন্ত মোট ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন জমা দিয়েছিল। প্রাথমিক বাছাইয়ে তখন কোনো দলই নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি। পরে দলগুলিকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়।

নির্বাচন কমিশন (ইসি)

গত ৩ আগস্ট পর্যন্ত এনসিপিসহ ৮০টি দল শর্ত পূরণের তথ্য ইসিতে জমা দেয়। যাচাই শেষে অন্তত ১৬টি দল প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়।

আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কমিটি, দেশের এক–তৃতীয়াংশ জেলা ও অন্তত ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হবে। এছাড়া দলের প্রার্থী অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে বা পূর্ববর্তী নির্বাচনে ন্যূনতম ৫ শতাংশ ভোট পেলে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক যাচাই শেষে মাঠপর্যায়ে তদন্ত হয়। পরে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে আপত্তি জানাতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপত্তি থাকলে শুনানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। আপত্তি না থাকলে দলকে নিবন্ধন সনদ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি, যার মধ্যে কিছু দলের কার্যক্রম আদালতের আদেশে স্থগিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ